১৮ অক্টোবর ২০১০ - ২০:৩০

সুইডেনের শিয়ারা মহাকালের ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে হামবুর্গ ইসলামী কেন্দ্রে এক আনন্দ মাহফিলের আয়োজন করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সুইডেনের শিয়ারা ১৫ই শাবান ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকীতে স্টোকহ্যামে’র আহলে বাইত (আ.) সংস্থায় উপস্থিত হয়ে এ দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মাহফিলে অংশগ্রহণ করেছে।

এ অনুষ্ঠানে পবিত্র কোম নগরী’র হাওযা ইলমিয়া (উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান)’র প্রখ্যাত উস্তাদ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ হুসাইন হুসাইনী মাহদাভিয়্যাত ও হযরত ইমাম মাহদী (আ. ফা.) সম্পর্কে বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টায় সমাপ্ত হয়। এতে আহলে বাইত (আ.) এর শানে কাসিদা পরিবেশন করেন জনাব সৈয়দ রেজা তাহভিলদার।

অপরদিকে সুইডেনে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে এ দিবস উপলক্ষে এক কবিতা আবৃতি সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য যে, অনুষ্ঠানটি ফার্সী ভাষাভাষী আহলে বাইত (আ.) প্রেমী কবিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এতে ইন্তেজার (প্রতিক্ষা) ও হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর শানে লেখা কবিতা বিশেষ পরিবেশিত হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্য হতে ২ জন প্রতিক্ষার দর্শন, প্রতিশ্রুত ত্রাণকর্তা সম্পর্কে শিয়া ও অন্যান্য ধর্ম ও মাযহাবের আকিদার উপর বক্তব্য রাখেন।#